প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরে চলনবিল অঞ্চলে বোরো ধানের ফলন আশানুরূপ হয়েছে। ফলে, কৃষকেরা খুশি হলেও ধানের বাজারমূল্য দেখে হতাশ। কারণ, বর্তমান ধানের বাজারমূল্য কম। মিনিকেট মণপ্রতি বিক্রয় হচ্ছে ৭৫০ টাকা। যার ন্যায্যমূল্য হওয়ার কথা এক হাজার টাকা। একজন প্রান্তিক চািষর জমি লিজ, সার, বীজ, কীটনাশক, পানি সেচ, শ্রমিকসহ সর্বমোট খরচ হয় ১৫ হাজার ৬০০ টাকা। বর্তমান বিঘাপ্রতি ২০ মণ হারে ধান কৃষকদের ঘরে উঠলেও তারা ধানের বিক্রয়মূল্য পাচ্ছেন ১৫ হাজার টাকা।
তাহলে দেখা যাচ্ছে, প্রতি বিঘায় কৃষককে লোকসান গুনতে হচ্ছে ৬০০ থেকে এক হাজার টাকা। তাই, দ্রুত মিনিকেটের মূল্য এক হাজার টাকা নির্ধারণ করার অনুরোধ জানাচ্ছি৷
দিলরুবা রিজওয়ান
আয়েশ, সিংড়া, নাটোর।