ধারাবাহিক নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি সরকারেরই চতুর্থ বছরে এসে রাজনৈতিক অঙ্গনে এক নতুন ধারাবাহিক নাটক শুরু হয়। এই নাটকের বিষয়বস্তু আমাদের সবারই জানা এবং এই ধারাবাহিকের কুশীলবও ঘুরেফিরে একই। পার্থক্য শুধু একটাই—কখনো কেউ ক্ষমতায়, তো অন্য দল রাজপথে।
এই ধারাবাহিক নাটকে যে ধরনের সংলাপ, কাহিনি ও চিত্রনাট্য রচিত হয়, তা সত্যিই প্রতিভার স্বাক্ষর রাখে। দিন দিন ভাষা প্রয়োগ ও শব্দচয়নে সবারই উত্তরোত্তর উন্নতি ঘটেই চলেছে! এ জন্য অবশ্যই তারা বাহবা পাওয়ার যোগ্যতা রাখে। তা ছাড়া কিছু শব্দ যেমন: গণতন্ত্র, সংবিধান, আলোচনা, সমঝোতা, তৃতীয় শক্তি, শুভবুদ্ধি ইত্যাদি এত বেশিবার উচ্চারিত হয় যে এই শব্দগুলোর পরিবর্তে নাটকের কুশীলবেরা যদি তাদের প্রভুর নামেও জপ করত, তাহলেও বোধ হয় দেশের মানুষের কিছু পুণ্যলাভ হতো।
এই ধারাবাহিক কমেডি দেখুন, হাসুন প্রাণ খুলে—বিনা পয়সায় হার্ট ভালো রাখার এমন অভিনব ওষুধ দেওয়ার জন্য ধন্যবাদ উভয় দলের কুশীলবদের।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।