প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন পত্রিকার পাতা খুললেই দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে নারী ধর্ষণের মতো নারকীয় ঘটনা। এটাই কি সভ্যতা? পুরুষশাসিত সমাজে একজন ধর্ষিত নারীর জীবন হয়ে ওঠে অবর্ণনীয়। অপরপক্ষে, একজন ধর্ষকের জীবনে এর উল্লেখযোগ্য কোনো প্রভাবই পড়ে না। বরং অধিকাংশ ধর্ষকই তাদের ক্ষমতাবলে কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যায়। ফলে তারা দেশের কোনো আইনকেই তোয়াক্কা না করে আরও বিভিন্ন অপরাধকর্ম চালিয়ে যায়। আমাদের দেশের পুলিশ প্রশাসন কোনো এক অজানা কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করে। তাই আমাদের মতো সাধারণ জনগণের পক্ষে ধর্ষকদের ধিক্কার জানানো ছাড়া আর কিছুই করার নেই। এ জন্য ভারতের পর বাংলাদেশেও চলন্ত গাড়িতে বা মাইক্রোবাসে ধর্ষণের মতো ঘটনা ঘটে যাচ্ছে। তাই ধর্ষকদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
রুবেল আহমেদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।