প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে জেএসসি ও জেডিসি পরীক্ষাকেন্দ্রগুলোতে চলছে নকলের উৎসব। পরীক্ষার্থীদের মাধ্যমে জানা যায়, কতিপয় শিক্ষক নৈর্ব্যক্তিক অংশের ৪০ নম্বর শুদ্ধ করে দিয়েছে প্রতি রুমে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের গ্রামার ও গণিতের উত্তর সঠিক করে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে প্রশ্নপত্র ফাঁসেরও। গ্রামাঞ্চলের পরীক্ষাকেন্দ্রগুলোতে ঘটছে বেশি। প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং আগামী বছরের প্রথমার্ধে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এই ধারা যে অব্যাহত থাকবে না, তার নিশ্চয়তা নেই। এই অবস্থায় আমরা পথ হারাব না তো?
মনোজিত মণ্ডল
খড়িয়া, পাইকগাছা, খুলনা।