প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ এপ্রিল থেকে শুরু হওয়া নতুন ট্যাক্সিক্যাবে প্রথম দুই কিলোমিটারের ভাড়া প্রথমে নির্ধারণ করা হয়েছিল ১০০ টাকা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে এটি ৮৫ টাকা করা হয়। কিন্তু প্রথম আলোর রিপোর্ট পড়ে জানতে পারি যে সময় ট্যাক্সিক্যাবকে টেলিফোনে আসার অনুরোধ জানানো হবে, সেই সময় থেকে ভাড়া উঠতে থাকবে। এতে প্রকৃত ভাড়া প্রথম দুই কিলোমিটারে ১০০ টাকার কম নয়, বরং বেশি হবে।
মাহবুব ইলাহী, আজিমপুর, ঢাকা।