প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএসের ইতিহাসে ৩৫তম বিসিএস নিঃসন্দেহে সবচেয়ে কঠিন ও যুগোপযোগী ছিল, যার মধ্যে দুর্ভাগ্যজনকভাবে তিন হাজারের মতো পরীক্ষার্থী পাস করে নন–ক্যাডার সুপারিশপ্রাপ্ত হন। নন–ক্যাডার বিধিমালা অনুযায়ী পিএসসি চাকরির সুপারিশ করে থাকে। কিন্তু বিসিএস পাস করার পর প্রাথমিক বিদ্যালয়ে কিংবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া—বাস্তবতার সাপেক্ষে বিসিএস পাস করা প্রার্থীর জন্য কি অনুপযুক্ত নয়?
বর্তমানে প্রায় তিন হাজার টিইওর পদ খালি (সংবাদমাধ্যমে প্রাপ্ত খবর), এটিইও, সাব-রেজিস্ট্রার, এনবিআরসহ প্রথম শ্রেণির আরও বিভিন্ন পদ খালি আছে। ফলে তাঁদের এসব পদে নিয়োগ দেওয়া যেতে পারে। ৩৫তম বিসিএসে নন–ক্যাডারপ্রাপ্ত সব ছাত্রছাত্রী রাষ্ট্রযন্ত্রের অংশ হতে চান। তাঁরা যে পরিশ্রম করেছেন, তার মর্যাদা দেওয়া হোক।
সুমন চ্যাটার্জি
চট্টগ্রাম।