প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে পড়েছে শনির ছায়া। যার শিকার বাংলার সাধারণ জনগণ। জীবিকার তাগিদে বের হয়ে অগ্নিদগ্ধ হচ্ছেন তাঁরা। মারা যাচ্ছেন বাস-ট্রাকের নিরপরাধ চালকেরা। শিক্ষার্থীদের লেখাপড়া হচ্ছে বিঘ্নিত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা আছেন চরম উৎকণ্ঠায়। বারবার পিছিয়ে যাচ্ছে তাঁদের ভর্তি পরীক্ষা। যার দায়দায়িত্ব এ দেশের ‘রাজনৈতিক নেতারা’ নেবেন না। নষ্ট রাজনীতির কষ্টে থাকা মানুষগুলোর কথা কেউ শোনে না। তাঁদের চোখের জলের কোনো মূল্য নেই। আর কত দিন ক্ষমতার পালাবদলে মানুষ মারা হবে?
সবুজ সরকার, রাজশাহী কলেজ।