প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনেই জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে বর্তমানে যেসব প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, তাঁদের যোগ্যতা প্রায়ই প্রশ্নবিদ্ধ হয়। এসব প্রার্থীকে কখনো কখনো পছন্দ না হলেও বাধ্য হয়ে অথবা ভোটটি নষ্ট হওয়ার ভয়ে ভোট দিতে হয়। তাই নির্বাচন কমিশনের কাছে অনুরোধ রইল, এবার জাতীয় সংসদ নির্বাচনে ‘না ভোট’-এর পদ্ধতি থাকলে ভোটাররা তাঁদের প্রার্থী নির্বাচন স্বাধীনভাবে করতে পারবেন। কেননা, এটি একজন নাগরিকের রাজনৈতিক অধিকার। তা ছাড়া সঠিক ও যোগ্য প্রার্থী রাজনৈতিক নেতৃত্বে থাকলে তা দেশের জন্যও মঙ্গলকর।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।