ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকার শাখার এক অপরিহার্য অংশ। প্রতিদিন উত্তরোত্তর কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। ননস্টপভাবে প্রতিনিয়তই নাগরিক সেবা প্রদান করাই হচ্ছে এই প্রতিষ্ঠানের কাজ। পুরো ইউনিয়ন পরিষদের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী (বর্তমানে আরটিআই কর্মকর্তা) হচ্ছেন ইউপি সচিব। পুরো ইউনিয়ন পরিষদের এই বিশাল গুরুভার একা ইউপি সচিবের সঠিকভাবে পালন করা ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ কথার মতোই। (একজন কর্মচারী দিয়ে পৃথিবীর কোথাও এমন ননস্টপভাবে অফিস চলে কি না সন্দেহ। কালের আবর্তনে ইউপি সচিবদের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন হয়ে স্নাতক বা সম্মান হয়েছে; কিন্তু তাঁদের কোনো পদমর্যাদা বৃদ্ধি বা পদোন্নতি ঘটেনি।
১৯৫৯ সালে পদটি সৃষ্টির পর থেকে সচিবদের নিচে (হিসাব সহকারী) কিংবা ওপরে কোনো পদ ইউনিয়ন পরিষদে সৃষ্টি করা হয়নি। (তাই ইউপি সচিবদের কোনো পদোন্নতি ঘটেনি। অথচ গ্র্যাজুয়েট ডিগ্রিধারী; অধিকাংশই পোস্টগ্র্যাজুয়েট) ইউপি সচিবদের হিসাব সহকারী হিসেবেই সৃষ্টিলগ্ন থেকেই কাজ করতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের অতিগুরুত্বপূর্ণ এক স্তর। যেখানে অন্য স্থানীয় সরকার (উপজেলা পরিষদ, জেলা পরিষদ) এ কাজের থেকে জনবলই বেশি, সেখানে অতিগুরুত্বপূর্ণ এক প্রতিষ্ঠানে মাত্র এ জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারী (গ্রাম পুলিশ ছাড়া) দিয়ে কীভাবে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা যায়, তা বোধগম্য নয়। তাই স্থানীয় সরকারের উচিত হবে, ইউনিয়ন পরিষদে একটি পদ সৃষ্টি করা, যায় পদবি হবে ইউনিয়ন মুখ্য কর্মকর্তা। যেখানে সচিবদের পদোন্নতি নিয়ে যাওয়ার সুযোগ থাকবে এবং ২০০৯ সালের বিধি অনুযায়ী হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ্ধতিতে অবিলম্বে নিয়োগ প্রদানের ব্যবস্থা করা হোক।
মো. মাজহারুল ইসলাম
গোলাপগঞ্জ, দিনাজপুর।