নামজারি প্রথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রত্যেক ভূমিমালিককে এখন একটি আতঙ্ক প্রতিনিয়ত তাড়া করছে, তা হলো ভূমি নামজারি প্রথা। নামজারি প্রথা সরকার যখন বাধ্যতামূলক করে, তখনই উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস চক্র ভূমিমালিকদের কাছ থেকে অর্থ লুটপাটের মহড়ায় নেমে পড়ে।

উপজেলা ভূমি অফিসগুলোতে নামজারির ব্যাপারে চটকদার সিটিজেন চার্টার থাকলেও আসলে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাওয়া যায় না। আমি নিজে ৫ শতাংশ ভূমি নামজারি করাতে গিয়ে তাঁদের চাহিদামতো ঘুষ দিতে না পারায় তিনবার আবেদন করেও সেটি করাতে পারিনি। দীর্ঘ ১০ মাস অপেক্ষা করে অনেক হয়রানির শিকার হতে হয়।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। নামজারির রিপোর্টের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘুষ দিতে হয়েছে এবং উপজেলা এসি ল্যান্ড অফিসে আরও ঘুষ দেওয়ার কথা বলা হয়েছে। পরে এসি ল্যান্ডকে তাঁর কার্যালয়ে গিয়ে আমার ঘুষ-হয়রানির কথা জানালে ওই এসি ল্যান্ড অন্যায়ের কোনো প্রতিকারের কথা না বলে বরং নামজারির আইনটি যে খুব বলবৎ রাখা প্রয়োজন, সেটি বোঝাতে ব্যস্ত হয়ে ওঠেন। এর থেকে বোঝা যায়, নামজারির ঘুষের ভাগ কার কার পকেটে ঢুকছে। দেশবাসী এই হয়রানিমূলক নামজারি প্রথার অবসান চায়। এ ধরনের নামজারি প্রথা রহিত করা হোক।
সোলায়মান চৌধুরী, সদর লক্ষ্মীপুর।