প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের দেশে নারী নির্যাতনের হার কমছে না। বিশেষ করে শহর এলাকায়। নিম্নবিত্ত বস্তির মানুষগুলো এই নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে না। কারণ, তারা নির্যাতনের পর আইনি সহায়তা নিতে চায় না। তারা আইন আদালত থানা পুলিশ ভয় পায়। সবচেয়ে বেশি ভয় পায় টাকাপয়সা এবং আইনের বিভিন্ন মারপ্যাঁচ। ফলে অপরাধীরা আরও অপরাধ করতে বা আরও নির্যাতন করতে উৎসাহী হয়। তাই আমাদের উচিত, প্রতিটি ওয়ার্ডে নারীবিষয়ক একটি সেল গঠন করা অথবা নারীবিষয়ক আইনি সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা, যাতে নির্যাতিত নারী কোনো অর্থনৈতিক বা আইনি ঝামেলা ছাড়া তৎক্ষণাৎ সাহায্য নিতে পারে। অথবা প্রতিটি থানায় এ ধরনের কেন্দ্র আপাতত তৈরি করা যেতে পারে।
এনামুল কবির , শিবপুর, ঢাকা।