নিবন্ধন সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী মহোদয় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কিন্তু পরিতাপের বিষয় হলো, যাঁরা উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান থেকে পাস করে পূর্বেই নিবন্ধন পাস করেছেন বিজ্ঞান বিষয়ের জন্য, তাঁদের নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে।
বর্তমান প্রবিধান অনুযায়ী বিজ্ঞানে সহকারী শিক্ষক হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে যোগদান করতে হলে গণিত, পদার্থ, রসায়ন বিষয় থাকা আবশ্যক। কিন্তু অধিকাংশ মেয়ে উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে ইতিমধ্যে নিবন্ধন (বিজ্ঞান) পাস করেছেন। তাঁদের নিবন্ধন সনদ বাতিল করা বঞ্চনার শামিল।
আমি উদ্ভিদবিজ্ঞানে মাস্টার্স করে ২০১১ সালের তৎকালীন বিধান অনুসারে বেসরকারি বিদ্যালয়ের জন্য সহকারী শিক্ষক (বিজ্ঞান) পাস করি। এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ৪ মার্চ ২০১২। আমার সনদেই লেখা আছে ফলাফল প্রকাশের তারিখ থেকে সনদ পাঁচ বছর বলবৎ থাকবে। অবশ্য পরে সব সনদকেই আজীবন বলবৎ করা হয়েছে।
কিন্তু পরিতাপের বিষয় হলো, গত ফেব্রুয়ারি ২০১৪তে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের সব কাজ করে পরীক্ষার পর ফলাফল প্রকাশ করে নিয়োগ দেওয়া হবে এমন মুহূতে বলা হলো এ সনদ এখন আর চলবে না। এটা অমানবিক সিদ্ধান্ত। পৃথিবীর সব আইনেই নতুন বিধান করলে পুরোনো সনদ বহাল থাকে।তাই নতুন প্রবিধান করে হয়ে যাওয়া সনদের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রেহেনা পারভীন, রাজশাহী।