নিয়োগ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ জুন। কিন্তু পরদিনই প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়া যায়। দেশের প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা নিয়োগে এ ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ব্যাংকের তথা অর্থনৈতিক মানদণ্ডের জন্য অত্যন্ত বিতর্কিত। পরীক্ষায় মাত্র ৭৫ নম্বরের এমসিকিউ এসেছিল, কোনো লিখিত প্রশ্নের আয়োজন ছিল না, যা সত্যিই ব্যাংক কর্মকর্তা নিয়োগে আশ্চর্যজনক ঘটনা বলে প্রতীয়মান হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে দেখা গেছে, অনেকেই মোবাইলে ব্যস্ত হলের মধ্যেও। তা ছাড়া পথিমধ্যে অনেককে কিছু কাগজ ফটোকপি করে পড়তেও দেখা গেছে। বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রশ্ন হলো, এ ধরনের প্রশ্নপত্রের মাধ্যমে কর্মকর্তা নিয়োগ আসলে কতটুকু ফলপ্রসূ হবে ব্যাংকের জন্য? পরীক্ষা নিয়ে যাতে  মেধাবীদের নিয়োগ দেওয়া হয়, সে জন্য অনুরোধ জানাচ্ছি।

বরিশাল সদর, বরিশাল।