নির্দিষ্ট আসন ও বিড়ম্বনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক আত্মীয়ের মৃত্যুর পর তাঁকে দেখে মিরপুর থেকে গুলশানে আসছি। বাসে ওঠার পর দেখি সংরক্ষিত আসনগুলোতে পুরুষেরা বসে আছে। আমার অবস্থা বেগতিক দেখে পাশে দাঁড়িয়ে থাকা পুরুষগুলো বলছে বসে থাকা লোকগুলোকে উঠে দাঁড়াতে। কিন্তু তারা ওঠেনি। পাবলিক বাসগুলোতে উঠে আসন ছেড়ে দিতে বললে শুনতে হয় সমান অধিকার চাইলে দাঁড়িয়ে যেতে হবে!
শিশু ও প্রতিবন্ধীদের আসনে বসতে চাইলে বলা হয় নারীদের জন্য তিনটি আসন নির্দিষ্ট, বাকিগুলো নয়। নারীদের জন্য নির্দিষ্ট আসন ছাড়া অন্য আসনগুলোতে বসলে বলা হয় ওইগুলো পুরুষদের জন্য নির্দিষ্ট আসন। আসন নির্দিষ্ট করে দেওয়ার পর থেকে নারীদের হাজারও বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে।
আমার প্রশ্ন হচ্ছে, আমরা কবে নারী থেকে মানুষের পরিচয় পাব। আমাদের সুবিধার্থে সৃষ্টি করা আইনকানুন ও নিয়মশৃঙ্খলার পরিপূর্ণ বাস্তবায়ন কবে ঘটবে?
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী, ঢাকা।