নির্বাচন কমিশন দেখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে নাগরিকদের ভোটার তালিকায় নাম ওঠানো নাগরিক অধিকার। নাগরিক অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি কার্ড) তৈরি করে।
জাতীয় পরিচয়পত্র সব ক্ষেত্রে প্রয়োজন। জাতীয় পরিচয়পত্রের কত যে মূল্য, চাকরিপ্রার্থীরা তা সবচেয়ে বেশি জানেন। আবার এই পরিচয়পত্রই চাকরির জন্য অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কারণ, এই কার্ডগুলো ভুলে ভরা। নামের বানান ভুল, পিতা-মাতার নাম ভুল, এ ছাড়া বয়সের ভুলের মতো ভুল তো রয়েছেই।
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যেহেতু এগুলো মানুষই তৈরি করেছেন, তাই ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই ভুল সংশোধনের সহজ উপায় নেই কেন? ভুল ভোটার আইডি কার্ডকে শুদ্ধ করতে সহজ উপায় করা হোক। প্রতিটি ইউনিয়নে ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের কেন্দ্র তৈরি করার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আজিনুর রহমান
আছানধনী মিয়াপাড়া, নীলফামারী৷