নির্মাণ বিধি সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমারত নির্মাণ বিধি অনুযায়ী পাঁচ কাঠার প্লটে ৪০ শতাংশ জায়গা ছেড়ে বিল্ডিং করতে হয়, যা যুক্তিসংগত নয়। সেট ব্যাক অনুযায়ী প্লটের দুই পাশে চার ফুট ও সামনে-পেছনে পাঁচ ফুট করে জায়গা ছাড়লে পার্শ্ববর্তী বিল্ডিংয়ের মধ্যে পাশাপাশি আট ফুট ও পেছনের বিল্ডিংয়ের মধ্যে ১০ ফুট জমি খালি থাকে, যা আলো-বাতাসের জন্য যথেষ্ট। এতে পাঁচ কাঠার অর্থাৎ ৩৬০০ বর্গফুটের মধ্যে ৯০০ বর্গফুট খালি থাকে, যা প্লটের চার ভাগের এক অংশ।
এমতাবস্থায় ওই সেট ব্যাক অনুযায়ী পাঁচ কাঠা পর্যন্ত প্লটে ২৫ শতাংশ জায়গা ছেড়ে বিল্ডিং তৈরির অনুমতি দানের জন্য গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সংসদীয় কমিটির চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাচ্ছি।
আবদুল হাফিজ
ক ৪২/১ দক্ষিণ মহাখালী, ঢাকা।