প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি বিজ্ঞপ্তি, এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নুহাশপল্লীতে প্রবেশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং বিনা মূল্যে৷ ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত দর্শনার্থীদের কাছে একটি নির্দিষ্ট ফি নেওয়া হবে৷
বিজ্ঞপ্তিতে ফি কত হবে, তার উল্লেখ না থাকলেও কর্তৃপক্ষ ২০০ টাকা দাবি করছে৷ পঞ্চগড় জেলা থেকে পাড়ি দিয়ে আসা একটি ছেলে নুহাশপল্লীর গেেট এসেও ভেতরে ঢোকার সুযোগ পেল না৷ ২৬ এপ্রিল ২০১৪, আমি নুহাশপল্লী দেখার জন্য সেখানে গেলেও আমার কাছে টাকা দাবি করা হয়৷ অথচ বিজ্ঞপ্তিতে এপ্রিল থেকে নভেম্বর বিনা মূল্যে পরিদর্শন করা যাবে কথাটি লেখা ছিল৷
আমাদের প্রিয় কথাসাহিত্যিকের বাসভবন দেখতে গেলেও ২০০ টাকা প্রবেশমূল্য দিতে হবে, এটি কোনোভাবেই মেনে নিতে পারছি না৷ তাই অনুরোধ থাকবে, নুহাশপল্লী সবার জন্য উন্মুক্ত রাখা হোক৷
রেজাউল ইসলাম
বামনহাট, বোদা, পঞ্চগড়৷