পতাকা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। তাই, মনে আশা জাগছে চূড়ান্ত পর্বে খেলার। খুশির জোয়ারে ভেসেছে দেশ।
কিছুদিন পর শুরু হবে বিশ্বকাপ ফুটবল। পাড়ায়-মহল্লায়, অলিতে-গলিতে দেখা যাবে ব্রাজিল, আর্জেন্টিনাসহ প্রিয় সব দলের দেশের পতাকা। ফুটবল না হোক, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসরে আমরা অতীতেও খেলেছি, এখনো খেলছি। অথচ সেভাবে চোখে পড়েনি আমার দেশের পতাকা।
কেন এই কার্পণ্য? বাংলার আকাশে লাল-সবুজের পতাকাটা কতই না সৌন্দর্য ছড়ায়। আসুন, সবাই মিলে আমাদের দেশের পতাকা-উৎসব করি। প্রতিটি বাড়ির ছাদে, পাড়ায়-মহল্লায়, অলিতে-গলিতে আমরা উড়াব আমাদের পতাকা।
আনমল হোসেন
পূর্ব নাখালপাড়া, ঢাকা।