পতাকার ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। এই পতাকা ব্যবহারে প্রত্যেক নাগরিকের অবশ্যই যত্নশীল হওয়া উচিত। অথচ গত ১৬ ডিসেম্বর এই লাল-সবুজের পতাকার অসম্মানজনক ব্যবহার দেখে খুবই দুঃখ পেলাম।
বিভিন্ন যানবাহনে বড় আকারের পতাকা বাঁধায় এগুলো একপর্যায়ে মাটির সঙ্গে ঘেঁষে উড়ছিল। অথচ সরকার পতাকা ব্যবহারে নীতিমালা প্রণয়ন করেছে। অথচ এসব উপেক্ষা করে বিভিন্ন যানবাহনে যেনতেনভাবে পতাকা বাঁধা বা ওড়ানো হলে কি পতাকার অবমাননা করা হয় না!
আমরা চাই এই লাল-সবুজের পতাকা যাতে যেনতেনভাবে ব্যবহূত না হয় এবং বাংলাদেশের প্রত্যেক নাগরিক এর ব্যবহারে যত্নশীল হয়।
আকাশ আহমেদ
কুমারখালী, কুষ্টিয়া।