প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে প্রায় চার লাখ পথশিশু রয়েছে। এদের মধ্যে ঢাকাতেই প্রায় দুই লাখের বাস, যাদের বয়স ১৮-এর নিচে। এই বিপুলসংখ্যক পথশিশুর বেশির ভাগ মাদকাসক্ত। ইদানীং ‘ড্যান্ডি’ নামক একধরনের মাদকে এরা অতি আসক্ত হয়ে পড়ছে। ‘ড্যান্ডি’ কোনো প্রচলিত মাদক নয়, এটি চামড়ার পণ্য তৈরিতে ব্যবহূত একধরনের ‘সলিউশন’। এটি পলিথিনের মধ্যে ঢুকিয়ে নাক-মুখ দিয়ে শ্বাস নেয় পথশিশুরা। ত ছাড়া এরা অন্যান্য মাদক, যেমন: গাঁজা, ইয়াবা এমনকি হেরোইনেও এরা আসক্ত।
রাষ্ট্রেরই দায়িত্ব এই পথশিশুদের মৌলিক (ন্যূনতম) অধিকার দেওয়া, সেই সঙ্গে নানা বেসরকারি সংস্থা এবং সমাজের বিত্তবানদেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে এদের পাশে দাঁড়ানোর। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই পথশিশুরা পেতে পারে স্বাভাবিক জীবন।
সাবিনা পারভীন
গোড়ান, ঢাকা।