প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি চাকরি পাওয়া হাজার হাজার তরুণ বেকার যুবকের স্বপ্ন। তাই গুটি কয়েক শূন্য পদের জন্য শত শত আবেদনপত্র জমা পড়ে। কিন্তু আজ অনেক বেকারই হতাশ ও ক্ষুব্ধ। কেননা, তিনটি (বিসিএস লিখিত, প্রাক্-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র শিক্ষক নিয়োগ) গুরুত্বপূর্ণ পরীক্ষা একই দিনে একই সময়ে নির্ধারিত হয়েছে। এই অবস্থায় অনেক পরীক্ষার্থী, যাঁরা ওই তিনটি পরীক্ষায় অর্থ খরচ করে আবেদন করেছেন; তাঁরা একটি পরীক্ষার বেশি অংশগ্রহণ করতে পারবেন না।
তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, প্রাক্-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র শিক্ষক নিয়োগ পরীক্ষা বিসিএস লিখিত পরীক্ষার পর সুবিধাজনক সময়ে নেওয়ার ব্যবস্থা করা হোক।
খুরশীদ জাহান
মিরপুর ১০, ঢাকা।