পরীক্ষার তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতিল করা ১৭টি জেলার প্রাক্-প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৪ মার্চ হওয়ার কথা থাকলেও উপজেলা পরিষদের নির্বাচনের কারণ দেখিয়ে ২৮ মার্চ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেই সময় দেশে অনুষ্ঠিত হবে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা। বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া অনেক পরীক্ষার্থীই আবার প্রাক্-প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষার্থী।
সুতরাং বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যদি ২৮ তারিখের পরীক্ষা পরিবর্তন করে, তাহলে অনেক পরীক্ষার্থীর উপকার হবে। সব পরীক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেই দিকে লক্ষ রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার তারিখ পরিবর্তন করলে সব পরীক্ষার্থী কৃতজ্ঞ থাকবে।
আরিফ হোসেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়।