প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার নামে প্রহসন করে দেশের শিক্ষাব্যবস্থাকে কলঙ্কিত করা হলে আর থাকে কী? গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রায় প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফঁাস হয়ে গেছে৷ তার মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম ও িদ্বতীয় পত্রের প্রশ্ন পরীক্ষা শুরুর আগের দিনই শিক্ষার্থীদের হাতে উত্তরপত্রসহ চলে আসে৷ এরপর গত ২৪ এপ্রিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নািহদ সচিবালয়ের এক বিবৃতিতে বলেন, কিছু কুচক্রীমহল প্রশ্ন বানিয়ে তা বিক্রি করে৷ প্রশ্ন হচ্ছে, যদি কিছু সুবিধাভোগী লোক এসব করে, তবে তা অবিকল মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় কেন? যারাই এই প্রশ্নপত্র ফঁাসের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় এনে শিক্ষাব্যবস্থাকে কলঙ্কমুক্ত করা হোক৷
মো. রাসেল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৷