প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে পরীক্ষার পূর্ব রাতে প্রতিটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। তা সে সার্টিফিকেট পরীক্ষা হোক, আর চাকরির পরীক্ষা হোক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। একটা প্রশ্নপত্র পরীক্ষার পূর্ব রাতে অনেক টাকায় বিক্রি হয়েছে।
দেখে মনে হচ্ছিল, টাকাওয়ালা লোকের জন্যই কর্তৃপক্ষ চাকরি বিক্রি করছে। যার যত টাকা, তার তত যোগ্যতা। বিত্তের কাছে বিদ্যা এভাবে পর্যুদস্ত।
অনেকে পরীক্ষার হলে মোবাইলে প্রশ্নের উত্তর শুনে, আবার কেউ মোবাইলে পাওয়া মেসেজ থেকে উত্তর দেখে বৃত্ত ভরাট করে। মনে হচ্ছিল, শিক্ষকতার মতো মহান পেশা পরীক্ষা নামক প্রহসনের কাছে পরাজিত হচ্ছে। এসব ঘটনায় যুবসমাজের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার অনুরোধ করছি।
অনুপম গোলদার
ডুমুরিয়া, খুলনা।