প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা ২০১১ সালের মাস্টার্স প্রথম পর্ব ও ২০১৩ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার্থী। আগামী ১১, ১৮, ২৫ এপ্রিল ও ২ মে সকাল সাড়ে আটটার সময় মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার একই তারিখসমূহে বেলা দুইটার সময় এলএলবি প্রথম পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে দুটি পরীক্ষায় অংশগ্রহণ করা কষ্টসাধ্য ব্যাপার। আগে কখনো এ রকম না হলেও এবারই প্রথম একই দিনে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
তাই পরীক্ষার সময়সূচি পরিবর্তনের মাধ্যমে দুটি পরীক্ষায় অংশগ্রহণ সহজতর করার জন্য শিক্ষামন্ত্রী ও পরীক্ষা নিয়ন্ত্রকের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।
সজীব, সাগর, রিপন, সোহেল
মিরপুর ল কলেজ, ঢাকা।