পরীক্ষার হলে মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার হলে মুঠোফোন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে নকলের প্রবণতা অস্বাভাবিকভাবে বাড়ছে। বিভিন্ন শিক্ষাস্তরের সমাপনী পরীক্ষা, ভর্তি পরীক্ষা অথবা চাকরিতে প্রবেশ করার জন্য নিয়োগ পরীক্ষা—সব পরীক্ষাতেই অসাধু পরীক্ষার্থীরা এই অসাধু উপায় অবলম্বন করছে।
অতীতে কোনো পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে প্রেরণ বা বাইরে থেকে প্রশ্নের সমাধান করিয়ে তা ভেতরে এনে ব্যবহার বেশ ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য ছিল। অথচ আজকাল মুঠোফোন প্রযুক্তি ব্যবহারের কারণে তাদের জন্য এসব কাজ অনেক সহজ হয়ে গেছে। বর্তমানে অনেক পরীক্ষাকেন্দ্রের বাইরে সুনসান পরিবেশ বিরাজ করতে দেখা গেলেও ভেতরে নিঃশব্দে মুঠোফোন ব্যবহার করে কেউ কেউ নকল করে থাকে।
আধুনিক মোবাইল ফোন সেটে কেউ সহজেই ছবির সাহায্যে বহু প্রশ্নের সমাধান এমনকি গোটা বইয়ের পাতা ছবির সাহায্যে ধারণ করতে পারে অথবা নিঃশব্দভাবে বার্তার মাধ্যমে বাইরে থেকে প্রশ্নের সমাধান করিয়ে এনে তা ব্যবহার করতে পারে। এর ফলে কম মেধাবী হয়েও কেউ কেউ এমন অসাধু উপায়ে বেশি নম্বর পেয়ে যাচ্ছে।
পরীক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস অথবা নকলের এই অসাধু প্রবণতা বন্ধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহীদুল আযম
টোলারবাগ, মিরপুর, ঢাকা।