পলিটেকনিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৪৯টি সরকারি পলিটেকনিক কলেজসহ বেসরকারি পলিটেকনিক কলেজের তিন লক্ষাধিক শিক্ষার্থী অনির্ধারিত সেশনজটে পড়েছেন।
গত সেপ্টেম্বর মাসে আন্দোলন হওয়ার ফলে সরকার গেজেট প্রদানের সিদ্ধান্ত জানায়। আমরা এ গেজেট প্রকাশের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও সে বিষয়ে সরকারের তেমন কোনো অগ্রগতি লক্ষ করা যায়নি।
ফলে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনির্ধারিত সময়ের জন্য স্থগিত হয়ে আছে। এতে নবাগত শিক্ষার্থীসহ সব শিক্ষার্থী ছয় মাস বা দীর্ঘ এক বছরের সেশনজটের সম্মুখীন হচ্ছে। এ দীর্ঘ সেশনজট থেকে মুক্তিদানের জন্য শিক্ষামন্ত্রী ও কারিগরি শিক্ষা বোর্ডের হস্তক্ষেপ কামনা করি।
মো. মনোয়ার হোসেন
সিরাজগঞ্জ।