প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের চারপাশে অহরহ পশু নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ আমরা দেখেও না দেখার ভান করে থাকি। মুরগি কিনে, তার পায়ে দড়ি বেঁধে সাইকেল অথবা মোটরসাইকেলে ঝুলিয়ে দিই। জবাই করা পশুটির দেহ অবশ না হতেই ক্ষুর দিয়ে হাত ও পায়ের রগ কাটা; এমনকি চামড়া ছাড়ানো শুরু করে দেওয়া হয়।
কোেনা বির়ল প্রাণী দেখলেই যার যা কিছু আছে, তাই নিয়ে মহোৎসবে প্রাণীটিকে বধ করার চেষ্টা করা হয়। পশু নির্যাতনের জন্য আমাদের দেশে আইন আছে কিন্তু কজনে তা জানেন ও মানেন?
আরিফা সরকার
কিশোরগঞ্জ, নীলফামারী৷