পাকা সড়ক চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১২ নম্বর উজানচর পূর্ব ইউনিয়নের সেখেরকান্দী গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের উত্তর পাশ দিয়ে প্রায় ৪০ বছর আগে একটি পাকা সড়ক বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে উজানচর ও ধারিয়ারচর হয়ে পুনরায় বাঞ্ছারামপুর উপজেলা সদরে চলে গেছে।
পাকা সড়কটি থেকে গ্রামের প্রায় মধ্যভাগ দিয়ে যাওয়া একমাত্র কাঁচা সড়কের দৈর্ঘ্য এক কিলোমিটার ও প্রস্থ প্রায় আট মিটার। সড়কটি গ্রামবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে যাতায়াতের একমাত্র পথ এটি। প্রায় ২০ বছর আগে সড়কটি হলেও আজ পর্যন্ত তা পাকা করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বর্ষাকালে এটি কাদা-পানিতে এত খারাপ হয় যে মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্সও গ্রামের ভেতরে যেতে পারে না, এমনকি হেঁটে যেতেও অসুবিধা হয়। এ কারণে হাসপাতালে নেওয়ার আগেই অনেক রোগী মারা যায়। তাই রাস্তাটি অবিলম্বে অগ্রাধিকারের ভিত্তিতে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
মোস্তাক আহাম্মদ
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।