প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের ৩০-৩১ পৃষ্ঠায় তাপ সঞ্চারণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘কোনো কঠিন বস্তুর ভেতর দিয়ে তাপ সঞ্চারিত হয় পরিচলন পদ্ধতিতে।’ আবার ‘তরল ও বায়বীয় পদার্থের ভেতর দিয়ে তাপ সঞ্চারিত হয় পরিবহন পদ্ধতিতে।’ বর্ণিত পদ্ধতি দুটির প্রথমটি পরিবহন এবং দ্বিতীয়টি পরিচলন হওয়ার কথা। ড. আলী আসগর সম্পাদিত নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ১৫৮ পৃষ্ঠায় পরিবহন ও পরিচলন পদ্ধতির সুস্পষ্ট সংজ্ঞা ও ব্যাখ্যা রয়েছে। একই বিষয়ে দুটি বইয়ের বর্ণনায় পার্থক্য দৃষ্ট হয়।
সুতরাং পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মঞ্জুমান আরা বেগম
সহকারী শিক্ষক, আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুরহাট।