প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজারীবাগ পুলিশ ফাঁড়ির কাছে হাজারীবাগ গার্লস হাইস্কুল, সালেহা উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং নবাবগঞ্জ প্রাইমারি স্কুল অবস্থিত। প্রতিবছর এখানে সমাপনী জেএসসি ও এসএসসি পরীক্ষার সিট পড়ে। ছাত্রছাত্রীদের সঙ্গে আগত অভিভাবকেরা টয়লেট সমস্যার সম্মুখীন হন। আশপাশে কোথাও টয়লেট নেই। হাজারীবাগ বাজার ও আজিমপুর বাসস্ট্যান্ডের টয়লেট ব্যবহার করার সুযোগ নেই।
সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আবেদন, নীলাম্বর সাহা রোডে অতিসত্বর পাবলিক টয়লেট স্থাপনের কাজ শুরু করুন।
আ. ইসলাম
নীলাম্বর সাহা রোড, হাজারীবাগ, ঢাকা।