পারাপার সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন গোডাউনের হাট তিস্তা নদীর খেয়াঘাট পারাপার বিপজ্জনকভাবে চলছে। এই খেয়াঘাটের উভয় পারে চলাচলের জন্য নির্ভরযোগ্য কোনো রাস্তা নেই, জমির আইল এবং বন্ধুর পথ ধরে যাত্রীদের বহু কষ্টে মোটরসাইকেল ইত্যাদি নৌকায় উঠাতে হয়। নৌকাগুলোতে মোটরসাইকেল রাখার কোনো পাটাতন বা মাচা নেই, ফলে বিপজ্জনকভাবে নৌকার তলানিতে জমা পানির ওপর কোনোরকমে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। ইজারা গ্রহণকারীর এ বিষয়ে কোনো লক্ষ্য নেই।
আমজাদ হোসেন
কালীগঞ্জ, লালমনিরহাট।