প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোল একটি প্রসিদ্ধ স্থান। বেনাপোলে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম স্থলবন্দর। ইতিমধ্যে প্রথম সারির পৌরসভা হিসেবে বিবেচিত হয়েছে বেনাপোল।
কাস্টমস, বন্দরসহ নানা বিভাগের চাকরিজীবী পরিবার নিয়ে বাস করেন এখানে। এ নগরে কলেজ, হাইস্কুল, প্রাইমারিসহ বেশ কয়েকটি কিন্ডারগার্ডেন রয়েছে। সেখানে কয়েক হাজার শিশু লেখাপড়া করছে। দুঃখজনক হলেও সত্য, এ শিশুদের আনন্দ-বিনোদনের জন্য কোনো পার্ক, চিড়িয়াখানা নেই। নেই অন্য কোনো কেন্দ্র, যেখানে শিশুদের মানসিক বিকাশ ঘটবে। আনন্দ-বিনোদনের মাধ্যম যেটুকু, তা বাসায় ‘দূরদর্শন’নির্ভর। সুষ্ঠু, সুন্দর মানসিক বিকাশের জন্য বেনাপোলে অতিসত্বর একটি পার্ক নির্মাণ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আমিনুল হক, বেনাপোল, যশোর।