বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, সোমবার ডিসেম্বর ২৬, ২০১১ অনুযায়ী চাকরির বয়স ৫৭ বছরের স্থলে বাড়িয়ে ৫৯ বছর করার বিধান করা হয়। আমি এর আগেই ৩০ সেপ্টেম্বর ২০১১ থেকে এলপিআর এ চলে যাই৷
পরে জানতে পারি ২৬ ডিসেম্বর ২০১১ তারিখে পিআরএল ভোগরত কর্মকর্তা/কর্মচারীর মধ্যে থেকে ৩৮৯ জন হাইকোর্টে এক রিট করেন এবং হাইকোর্ট তাঁদের সরকারি চাকরিতে বয়সসীমা দুই বছর বাড়ানোর সব সুযোগ–সুবিধা প্রদানের নির্দেশ প্রদান করেছেন। এখন আমরা যারা সামর্থ্য না থাকায় হাইকোর্টের আশ্রয় নিতে পারিনি এবং সরকারি নির্দেশে অবসর গ্রহণ করেছি, তাঁরা প্রাপ্য সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।
২৬ ডিসেম্বর ২০১১ তারিখে পিআরএলে থাকা সব কর্মকর্তা-কর্মচারীকে একই সুযোগ–সুবিধা প্রদান করা এবং পিআরএলের পরিবর্তে এলপিআরই চালু রাখার বিধান রাখতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সুভাষ চন্দ্র দাস, সোনাতলা, বাগেরহাট।