প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক পুল গঠনের জন্য গত ১৪ আগস্ট ২০১২ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে। ফলাফল প্রকাশের প্রায় ১৫ মাস অতিবাহিত হওয়ার পরও পুলে থাকা ১৫ হাজার ১৯ জন শিক্ষককে আজ পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে না এবং কবে নিয়োগ দেওয়া হবে, সে সম্পর্কে কিছু বলছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যার ফলে পুলে থাকা শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। ইতিমধ্যে অনেকের চাকরির বয়স শেষ বা শেষ হওয়ার পথে।
এখন তাঁদের একটাই দাবি, যেন তাঁদের অনতিবিলম্বে নিয়োগ প্রদান করা হয়।
মো. লুৎফর আরেফিন
ঠাকুরগাঁও সদর।