পুল শিক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুল শিক্ষকদের নিয়োগ দেওয়ার জন্য প্রায়
দুই বছর পর ‘পুল শিক্ষক নীতিমালা, ২০১৪’ তৈরি করা হয়েছে, যা ওই শিক্ষকদের জন্য আনন্দের সংবাদ৷
কিন্তু নীতিমালায় যেসব শর্ত দেওয়া হয়েছে এবং এ শর্তগুলো যদি মন্ত্রণালয়ের পরিবর্তন বা সংশোধন করার ইচ্ছা না থাকে, তাহলে এঁদের নিয়োগ না দেওয়াই ভালো৷ কারণ, এঁদের মাসিক সম্মানী ভাতা হবে ছয় হাজার টাকা; নিযুক্তির মেয়াদ ছয় মাস৷ তবে প্রয়োজনবোধে নিযুক্তির মেয়াদ বাড়ানো যাবে, নিয়োগটি স্থায়ী চাকরিপ্রাপ্তির নিশ্চয়তা বিধান করবে না৷
যদি তঁাদের স্থায়ীভাবে নিয়োগ না দেওয়া হয়, তবে ওই শিক্ষকদের ভবিষ্যৎ কী হবে, তা কর্তৃপক্ষকে ভেবে দেখা দরকার৷
নীতিমালা তৈরি করতে দুই বছর সময় নষ্ট হয়েছে আর সময় নষ্ট না করে এঁদের নিয়োগ দিন এবং এঁদের ভবিষ্যতের কথা চিন্তা করে নীতিমালায় পরিবর্তন আনার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি৷
আসিফ, খানপাড়া, দিনাজপুর৷