পুল শিক্ষকদের নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রতিবছর মাতৃত্বকালীন ছুটি, প্রশিক্ষণজনিত ছুটি, বিদেশ গমন ইত্যাদি কারণে ১০ শতাংশ শিক্ষক অনুপস্থিত থাকেন। এতে প্রাথমিক বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের সঠিকভাবে পাঠদান দেওয়া সম্ভব হয় না। এই সমস্যা সমাধানের লক্ষ্যে প্রায় এক বছর আগে ১৫ হাজার ১৯ জনকে নিয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠন করে তার চূড়ান্ত তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আজ পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে না। ‘শিক্ষক পুলে’ থাকা শিক্ষকদের তাড়াতাড়ি নিয়োগ দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর নজর চাই।
মো. লুৎফর রহমান, ঢাকা।