পূবালী ব্যাংকের শাখা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার দোহার উপজেলাধীন নারিশা একটি জনবহুল প্রসিদ্ধ এলাকা। এখানে একটি বাজার আছে। বাজারে নানাবিধ ব্যবসা-বাণিজ্য বিদ্যমান। এটি পদ্মা নদীর তীরে অবস্থিত। এখানকার অনেক লোক বিদেশে চাকরিরত। এখানে কোনো ব্যাংকের শাখা না থাকায় স্থানীয় জনসাধারণকে টাকা লেনদেনে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে।
তাই নারিশা বাজারে পূবালী ব্যাংকের একটি শাখা খোলার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
মো. রকিবুল হাসান, নারিশা, ঢাকা।