পেট্রোবাংলা বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজসম্পদবিষয়ক অন্যতম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। এর ১৩টি কোম্পানি কর্তৃক ছয়টি স্কুল ও একটি কলেজ পরিচালিত হচ্ছে। কিন্তু এসব স্কুল ও কলেজ কোম্পানির অধিভুক্তও নয় আবার পেট্রোবাংলার অধিভুক্তও নয়। ফলে শিক্ষকেরা কোম্পানি অথবা পেট্রোবাংলার সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং পরিচয়গত সমস্যা ও চাকরির নিরাপত্তায়ও ভুগছেন।
একমাত্র পেট্রোবাংলা ছাড়া দেশের অন্যান্য স্বায়ত্তশাসিত করপোরেশন, যেমন বাংলাদেশ জুট মিলস করপোরেশন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, বন্দর কর্তৃপক্ষ তাদের স্কুল ও কলেজগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের মূল প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করেছে এবং স্কুল ও কলেজের শিক্ষকেরা কোম্পানির সব সুযোগ-সুবিধা ভোগ করছেন।
আশা করি, পেট্রোবাংলা কর্তৃপক্ষ এসব স্কুল ও কলেজের শিক্ষকদের বিষয়টি বিবেচনায় আনবে।
হুমায়ূন কবির
ব্রাহ্মণবাড়িয়া।