পেনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় পেনশনের অর্থ পাওয়া কঠিন ব্যাপার ছিল। অনেকেই পেনশন ভোগ না করে ইহলোক ত্যাগ করেছেন। বর্তমানে পেনশনের অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু নানা বিষয় রয়েছে অজানা।
বর্তমানে পেনশনের বিধান আছে ৫০ শতাংশ আনুতোষিক বাধ্যতামূলকভাবে সম্পন্ন করা এবং ১০০ শতাংশ আনুতোষিক কেউ সমর্পণ করতে পারেন তাঁর ইচ্ছা হলে। সরকার আজীবন পারিবারিক পেনশনের ব্যবস্থা করেছে। পেনশনভোগকারীর অবর্তমানে তাঁর স্ত্রী/স্বামী আজীবন পেনশন ভোগ করতে পারবেন।
১০০ শতাংশ আনুতোষিক সম্পন্নকারী পেনশনভোগীরা শুধু উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা পেয়ে থাকেন আজীবন। কিন্তু তাঁর মৃত্যুর পর স্ত্রী-স্বামী কেউই আর উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা পান না। মোট কথা, বৃদ্ধ বয়সের একজনের অবর্তমানে তিনি কিছু আর্থিক নিরাপত্তা থেকে একেবারে বঞ্চিত।
মাননীয় অর্থমন্ত্রীকে বলছি, কোনো আদেশেই দেখিনি যে ১০০ শতাংশ আনুতোষিক সম্পন্নকারী পেনশনভোগীর উত্তরাধিকারীরা তাঁর মৃত্যুর পর আর উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা পাবেন না। আপনারা স্থায়ী পে কমিশন করেছেন। মহার্ঘ ভাতা দিয়েছেন। ভবিষ্যতে নতুন পে স্কেল দিতে যাচ্ছেন।
তাই বিচার-বিবেচনা করে দেখবেন, ১০০ শতাংশ আনুতোষিক সম্পন্নকারীর মৃত্যুর পর তাঁর স্ত্রী/স্বামী উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা আজীবন পাবেন কি না? আপনার আশু হস্তক্ষেপের মাধ্যমে এ সমস্যার সমাধান হোক—এটাই কামনা করছি।
কাজল কুমার কুণ্ডু
সাবেক সিভিল সার্জন
সেতাবগঞ্জ বাজার, দিনাজপুর।