প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিঅ্যান্ডটিতে থেকে ২০১২ সালের আগে যাঁরা অবসরে গেছেন, তারা আজও নিজ নিজ পোস্ট অফিসে গিয়ে পেনশন উত্তোলন করছেন। অথচ বিটিসিএল এরপর আমাদেরকে ব্যস্ততম জেলা ট্রেজারি থেকে চেক সংগ্রহ করে নিজ উপজেলায় এসে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হয় এবং জেলা সোনালী ব্যাংক থেকে টাকা কালেকশন হয়ে এলে তা উত্তোলন করা যায়। এটি বিড়ম্বনা নয় কি! পেনশনভোগীদের মধ্যে এমন লোক আছেন, যাঁরা শারীরিকভাবে অসুস্থ কিংবা চলাফেরা করতে পারেন না। তাঁদের পক্ষে এই কষ্ট করা সম্ভব?
বৃদ্ধ বয়সে এসে সামান্য টাকা তুলতে বিড়ম্বনার সম্মুখীন না হয়ে যাতে আগের মতো পোস্ট অফিস থেকে টাকা উত্তোলন করতে পারি, সেই ব্যবস্থা করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
গোপাল চন্দ্র সরকার
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।