প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত পেনশনভোগী সিনিয়র প্রিন্সিপাল অফিসার। এখন নিট পেনশন পাই মাত্র ৬৫৯৩ দশমিক ৮০ টাকা। সরকার গত ২০১৩ সালের ১৩ জুলাই থেকে ২০ শতাংশ ডিএ প্রদানের অনুমতি দেয়। তাতে উল্লেখ ছিল, কেউ ১৫০০ টাকার নিচে এবং ৬০০০ টাকার ওপরে পাবে না। কিন্তু পেনশনভোগীদের বেলায় সর্বনিম্ন হারটি প্রযোজ্য হয়নি। আমি পাই ২০ শতাংশ হারে ১৩১৮ দশমিক ৭৬ টাকা মাত্র। জানি না এটা সরকারি নির্দেশনা, নাকি বিভাগীয় নির্দেশনা ছিল।
সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে খবরে শুনেছি। পেনশনভোগীদের জন্য প্রতিটি স্তরে ‘সর্বনিম্ন নিট পেনশন’ অনুমোদনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
চৌধুরী আলী সাফদার
মণিপুর, মিরপুর, ঢাকা।