পোড়া রোগীদের চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্তু দুঃখের বিষয়, বার্ন ইউনিট এখন পর্যন্ত স্থায়ী কোনো প্রতিষ্ঠানের মর্যাদা পায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে এটি পরিচালিত হচ্ছে অস্থায়ী ভিত্তিতে, এর অর্থায়ন হয় বার্ষিক উন্নয়ন বাজেট থেকে। ৫০ শয্যার এই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে বটে, কিন্তু সে অনুযায়ী লোকবল ও অর্থ বরাদ্দ বাড়েনি, পর্যাপ্ত ওষুধ নেই। আরও গুরুতর বিষয় হচ্ছে, বার্ন ইউনিট প্রকল্পের চিকিৎসকসহ মোট ২৪ জন নিয়মিত বেতন পান না; কারণ তাঁদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। অথচ পুরো প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ দুই বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর একটি স্বাক্ষরের অভাবে বার্ন ইউনিট প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরিত হচ্ছে না।

গুঞ্জন আছে, বার্ন ইউনিট প্রকল্পের লোকবল বিএনপি-জামায়াত জোট সরকারের সময় নিয়োগ করা হয়েছিল বলে তাঁদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে না। এটা সত্য হলে তা দুর্ভাগ্যজনকই বলতে হবে। কারণ, এই লোকবলের পেশাগত শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতার মূল্য বিবেচ্য বিষয় হওয়া উচিত, এখানে রাজনৈতিক বিবেচনা গুরুত্ব পাওয়া উচিত নয়। বার্ন ইউনিটকে রাজস্ব খাতে স্থানান্তর করাই শুধু নয়, এটিকে সারা দেশের পোড়া রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা উচিত, যেখানে চিকিৎসার পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। দেশের জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে বার্ন ইউনিট খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেসব ইউনিটের লোকবল তৈরির ক্ষেত্র হিসেবেও গড়ে উঠতে পারে বার্ন ইউনিট, যদি এটিকে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর এদিকে দৃষ্টি দেওয়া উচিত।