বিশ্বের বিভিন্ন দেশের মতো, এমনকি ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতা, গুয়াহাটি, আগরতলা শহরের মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে প্রথম প্রথম প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ আইনটি প্রয়োগ করার চেষ্টা করা হোক।
আমাদের দেশের শহরগুলোতে বাস-ট্রেন, এমনকি লঞ্চে প্রকাশ্যে ধূমপান করা অনেকটা সচেতনতার কারণে কমেছে। তবে রাস্তাঘাটে রিকশা, দোকানপাটে প্রকাশ্যে ধূমপান করা হয়ে থাকে। এতে আশপাশের লোকজন বিরক্ত হয়।
সচিবালয়সহ সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, এমনকি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, থানা, পুলিশ ফাঁড়ি, হোটেল-রেস্তোরাঁয় ধূমপান নিরুত্সাহী করতে হবে। আইন প্রয়োগ করা হোক এবং জরিমানা ৫০০ টাকা করার প্রস্তাব করছি।
যারা ধূমপান করে, তাদের সুপথে আনার জন্য সচেতনমূলক পোস্টার, সেমিনার, আলোচনা ইত্যাদি করা দরকার। সরকারের স্বাস্থ্য বিভাগকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।
মাহবুব উদ্দিন চৌধুরী
ফরিদাবাদ, ঢাকা।