প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা হেঁটে চার-পাঁচ কিলোমিটার (কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি) পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে পৌঁছে। শীত, গ্রীষ্ম, বর্ষা—সব ঋতুতেই প্রাকৃতিক প্রতিকূলতা মাথায় নিয়ে তারা চলাচল করে।
আমাদের সমাজের কুসংস্কার আর অন্ধবিশ্বাসের কারণে অনেক মেয়ে স্বচ্ছন্দে চলতে পারে না। অনেক অভিভাবক ভাবেন, মেয়েরা সাইকেলে চড়লে, ক্যাপ মাথায় দিলে, জুতা পরলে তাদের বিয়ে দেওয়া যাবে না। হাতে গোনা দু-একটি মেয়েকে সাইকেলে চড়ে স্কুলে আসতে দেখা গেলেও অধিকাংশ মেয়ে ভয় পায়, লজ্জা পায়, স্বল্প খরচে, আয়েশে, স্বল্প সময়ে, স্কুলে যাতায়াতের জন্য মেয়েদের সাইকেল চালনায় উদ্বুদ্ধ করা প্রয়োজন। মেয়েদের স্কুল ড্রেসের সঙ্গে জুতা, কেস এবং সাইকেল প্রচলনের লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিপত্র ইস্যুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফা সরকার
কিশোরগঞ্জ, নীলফামারী।