১৬ জুন ছিল আন্তর্জাতিক বাবা দিবস। সন্তানের মুখ থেকে বাবা শব্দটি যখন বেরিয়ে আসে তখন বাবার দুঃখ-কষ্টগুলো হারিয়ে যায় নিমেষেই। মায়ের অকৃত্রিম আদর, মমতা আর বাবার ভালোবাসার ছায়ায়, মায়ায় সন্তানের যে জীবন, সেই জীবনে শ্রদ্ধাবনত হওয়ার দিন। সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর ডাক বাবা। মা সন্তানের জন্য সবকিছুই বিসর্জন দেন। আর বাবা বহু ত্যাগ স্বীকার করে সন্তানকে ছায়ার মতো আগলে রাখেন। তাই বাবা দিবসে শুধু নয়, প্রতিদিন বাবাকে ভালোবাসতে হবে। শ্রদ্ধা জানাতে হবে তাঁকে। প্রতিদিন হোক বাবা দিবস। সবার ভালোবাসা হোক বাবা-মায়ের জন্য।