প্রধানমন্ত্রী সমীপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ, নীতিমালা আপনার দূরদর্শিতা, বাস্তবতাবোধ, সুস্থ বিবেকের কারণে গৃহীত হয়েছে। এ জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। সমাজকে এগিয়ে নিতে মহিলাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে কেবল আপনার বোধ ও উপলব্ধি থেকে। একটা জাতিকে এগিয়ে নিতে একজন মহিলাকে শিক্ষিত ও উপার্জনমুখী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একজন মহিলা একাধারে সংসার ও চাকরিতে খুব বেশি ক্লান্ত, শ্রান্ত হয়ে পড়েন এই সমাজব্যবস্থায়। পুরুষদের মতো ২৫ বছর পূর্ণ করে পেনশন বেনিফিট পেতে তাঁকে অনেক কিছু হারাতে হয়।
তাই মহিলাদের ২০ বছরে আনুপাতিক পেনশন বেনিফিটসহ (ন্যূনতম ৬৫ শতাংশ) স্বেচ্ছা অবসরে যাওয়ার বিষয়ে দ্রুত একটি নীতিমালা প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী সমীপে বিনীত আবেদন জানাচ্ছি।
বিজয়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর।