প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকুরেদের ছুটি আহরণের নিয়ম অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারী তাঁর চাকরির কার্যকালে পূর্ণ গড় বেতন ও অর্থ গড় বেতনে ছুটি প্রাপ্ত হয়ে থাকেন। চাকরিজীবী তাঁর কার্যকালে (৩৫-৩৬ বছর বা তার কাছাকাছি) পূর্ণ গড় বেতনে ও অর্ধ গড় বেতনে (৩+৩)=৬ বছর বা তার অধিক ছুটি প্রাপ্য হয়ে থাকেন। চাকরিকালে কেউ কেউ প্রাপ্য ছুটি ভোগ করতে পারলেও জনগুরুত্বপূর্ণ ও জরুরি সার্ভিসে কর্মরত কর্মচারী চাকরিকালে তাঁর প্রাপ্য ছুটি ভোগ করতে পারেন না বা ছুটি ভোগ করতে দেওয়া হয় না। নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী অবসর গ্রহণকালে তাঁর জমানো পাওনা অতিরিক্ত ছুটির কোনো প্রকার সুবিধা ছাড়া তাঁকে চাকরি থেকে অবসর গ্রহণ করতে হয়। নিষ্ঠাবান কর্মচারী ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন; যা মৌলিক অধিকার পরিপন্থী হিসেবে বিবেচিত।

বর্তমান প্রচলিত বিধি অনুযায়ী, অবসর গ্রহণকালে সরকারি চাকরিজীবী তঁার প্রাপ্য ছুটির মধ্যে এক বছরের অবসর প্রস্তুতিকালীন ছুটি প্রাপ্য হন এবং ছুটি পাওনা সাপেক্ষে এক বছরের ছুটি নগদায়ন (লাম্প গ্রান্ট) সুবিধা পেয়ে থাকেন। অর্থাৎ সরকারি চাকুরে অবসরগ ্রহণকালে তাঁর প্রাপ্য ছুটির মধ্যে দুই বছরের ছুটির সুবিধা পেয়ে থাকেন। কিন্তু নিষ্ঠাবান ও দায়িত্বশীল অনেক কর্মকর্তা-কর্মচারী অবসর গ্রহণকালে তাঁর প্রাপ্য আরও অনেক অতিরিক্ত ছুটি থেকে যায়। এসব অতিরিক্ত ছুটির কোনো রকম সুবিধাই কর্মচারী অবসরকালে পান না। পাওনা ছুটির সুবিধা পাওয়া অধিকার হিসেবে গণ্য করা উচিত। অবসরপ্রাপ্ত কর্মচারী শেষ বয়সে অতিরিক্ত ছুটির আর্থিক সুবিধাপ্রাপ্ত হলে তাঁর জন্য বিরাট উপকার হতে পারে।

যেহেতু সরকারি চাকুরে ছুটি আহরণ করে জমা করা সত্ত্বেও জনস্বার্থ বিবেচনায় ছুটি ভোগ করতে পারেন না, সেহেতু যেসব সরকারি চাকুরে চাকরি থেকে অবসর গ্রহণকালে তিনি যত দিনের ছুটি প্রাপ্য হন, সে প্রাপ্য সমুদয় ছুটির আর্থিক সুবিধা প্রদান করার দাবি অত্যন্ত যৌক্তিক।

এই অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারী অবসর গ্রহণকালে যে পরিমাণ ছুটি পাওনা থাকেন, তা থেকে অবসর-প্রস্তুতির (পিআরএল) ছুটি বাদ দিয়ে অবশিষ্ট সমুদয় পাওনা ছুটির নগদায়ন প্রদানের সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে সার্কুলার জারি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

এ. রহমান

ডাক ভবন, ঢাকা।