প্রধানমন্ত্রীর প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বর্তমান অস্থিতিশীল রাজনীতির প্রেক্ষাপট সম্পর্কে কিছু কথা আপনাকে জানাতে চাই।
আপনি বর্তমানে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নেতৃত্বে আছেন। বলতে গেলে আপনি এখন এই ভূখণ্ডের নাগরিকদের অভিভাবক। বাংলার প্রতিটি নাগরিক যেমন এই বাংলা মায়ের সন্তান, তেমনি তারা এখন আপনারও সন্তান। আজ বাসে, ট্রাকে, অটোরিকশায় ঝলসে আপনার নিরীহ সন্তানেরা মারা যাচ্ছে। এদের রক্ষা করা কি আপনার দায়িত্ব নয়?
ছোটবেলা থেকে দেখে আসছি, দেশের প্রধান দুই দলের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে সাধারণ জনগণের রক্তে রাজপথ রঙিন না হওয়া পর্যন্ত কেউ কারও কাছে নত হয় না। প্রধানমন্ত্রী বা রিরোধী দলের নেতা কেউই নতিস্বীকার করতে চান না।
কেন বারবার এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে? দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ যদি আমাদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসতেন, বাংলার মানুষগুলোর এই দুরবস্থা দেখে তিনি দুঃখে ফেটে পড়তেন। তিনি এত নিষ্ঠুর বাংলার বাতাসে নিঃশ্বাস নিতে চাইতেন না।
আজ এই বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ভুলে গেছে। তারা বেছে নিয়েছে সহিংসতার পথ।
যে স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন উৎসর্গ করেছেন, ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, দুই লাখ নারী হারিয়েছেন সম্মান, যাঁরা যুদ্ধ করে প্রতিষ্ঠিত করেছিলেন স্বাধীন বাংলা, তাঁদের এ ত্যাগ কি ব্যর্থ হবে?
মো. রকিবুল হাসান
ঢাকা।