প্রবাসীদের ভোটাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকেরা যদি সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে এখানে বসেই ভোট দিতে পারেন, তাহলে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকেরা কেন বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না? প্রবাসীদের এই ন্যায়সংগত দাবিটি অবাস্তবায়িত থাকার কারণ কি রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার অভাব, না নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত দক্ষতা ও যোগ্যতার ঘাটতি?

কারণ যা-ই হোক না কেন, যে প্রবাসীরা নিজেদের কষ্ট ও ঘামের অর্থে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার বাড়িয়ে চলেছেন এবং জাতীয় প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছেন, সেই প্রবাসীদের সঙ্গে এ ধরনের মশকরা অমার্জনীয় অপরাধ বলেই মনে করি। আইন সংশোধনের মৌখিক উদ্যোগ নয়, প্রবাসীরা যাতে প্রবাসে থেকে আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা নিন। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে এ ক্ষেত্রে আইনি কিংবা কারিগরি ঘাটতির দোহাই একেবারেই অগ্রহণযোগ্য।